২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে বাসের ভিতর থেকে ১৫ রাউন্ড রিভালবারের গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ । ৭:৪৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস থেকে ১৫ রাউন্ড রিভালবারের গুলি উদ্ধার করেছে কুমিরা হাইওয়ে ফাঁড়ি পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর তিনটার সময় উপজেলার টেরিয়াল বাজারে মহাসড়কে পেট্রোল ডিউটি করার সময় চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্য ছেড়ে যাওয়া প্রিন্স সৌদিয়া নামক একটি যাত্রীবাহী বাসের (রেজি নং ১১-৫৯৪৯) সুপার ভাইজার গাড়ি থামিয়ে পুলিশকে জানান, বাসের সিটের সামনে পানির বোতল রাখার স্থানে একটি পলিথিন মোড়ানো বস্তু রয়েছে। পুলিশ বস্তুটি খুলে দেখতে পান পলিথিনের ভিতরে একটি বক্সের মধ্যে রিভালবারের ১৫ রাউন্ড গুলি। তবে এগুলো কে বা কারা নিয়ে যাচ্ছিল তা জানাতে পারেনি বাসের চালক বা সুপারভাইজার।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাদাত বলেন, একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় রিভালবারের ১৫ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো আমরা জব্দ করেছি। কাউকে আটক করা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন