২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে টিসিবির গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ । ১২:০১ দুপুর

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবারবেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল হালিম। তিনি বলেন, টিসিবির পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন