২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৬ রমজান ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ৪জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ । ৭:৪৭ রাত

চট্টগ্রামের বোয়ালখালীতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ৪টি মামলায় ৪ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুহস্পতিকার (৬ এপ্রিল) উপজেলার দাশের দিঘির পাড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, সড়কের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে দুই জনকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রির দায়ে দুইজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন