২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪৪ হিজরি

ভাটিয়ারী সততা ফার্মেসীর আয়োজনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ । ১১:৪৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীর ঐতিহ্যবাহী সততা ফার্মেসীর উদ্যেগে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় সততা ফার্মেসীর কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাহে রমজানের তাৎপর্য, ফজিলত বর্ণনাসহ দেশের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করেন পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আব্বাস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম, সেকান্দর হোসাইন। সততা ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ মোহাম্মদ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পণ ও সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), স্কায়ার ফার্মাসিটিক্যাল এর প্রতিনিধি আনিসুর রহমান, ইউসুফ আলী, বেক্সিমকোর হামিদুর রহমান, এরিস্ট ফার্মার মোঃ সুমন, এসকেএফ’র মিজানুর রহমান, ইনসেপ্টার রিয়াজ হাওলাদার, দি একমি ল্যাবরেটরির এয়ার আলী, হেলথ কেয়ারের হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন