২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৪ হিজরি

কুচক্রীরা দেশকে অস্থির করে আরেকটি ১/১১ ঘটাতে চায় : আ জ ম নাছির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ১১:২৯ রাত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশকে যারা অস্থির করে আরেকটি ১/১১ এর স্বপ্ন রচনা করতে চান তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই।

আ জ ম নাছির আজ মঙ্গলবার নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগে একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপ্রচার ও কুৎসা রটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কথিত নোবেলজয়ী সুদখোর ড. ইউনুছ। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এদের বিরুদ্ধেই জনগণকে ম্যান্ডেট দেওয়ার জন্য তৈরি করে নেওয়ার সুযোগ এসেছে। আমরা জানি সাধারণ মানুষ কি চায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সচেষ্ট। অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি, রাজপথেও আছি। তাই কোন রকম অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।
গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, আমরা আপনাদের ভালোবাসায় ধন্য। আমি আপনাদের সেবা করার সুযোগ পেলে আপনাদের কথা অনুযায়ী চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করবো। বর্তমান সংসদের মেয়াদের শেষদিকে আপনাদের সেবা করার সুযোগকে কাজে লাগিয়ে সকলের হৃদয়ে চিরস্থায়ী ঠাঁই পেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসীম উদ্দীন, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন