২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ । ৪:০৫ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ রাজন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার সময় উপজেলার ডালিপাড়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুরের মোঃ শাহ আলমের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক রাজন সকাল হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্টভ্যানটি স্থানীয়র আটক করেছে বলে জানা যায়।

স্থানীয় যুবক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করলেও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন