২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ । ১০:২৩ সকাল

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপরজন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

এ সময় বাস চালক জাগের হোসেনকে পুলিশ আটক করেছে।

নিহতরা হলেন, বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো.আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর একজনের নাম জানা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। অটোরিকশায় চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিলো। সকালে তা বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন