২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গলা কেটে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ । ১০:৩৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৩ নং সমাজ এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষান্ড স্বামী।

বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার সময় জঙ্গল সলিমপুরর লটকন শাহ্ মাজারের টিলায় বসতঘরে এঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম শারমিন বেগম (৪০)। ঘাতক স্বামীর নাম মোঃ হাসান আলী প্রামানিক। সে নীলফামারী জেলার ডেমলা থানার, বন্দর খড়ভবাড়ি গ্রামের রহমান আলী প্রামানিকের পুত্র।

এঘটনার পর বৃহস্পতিবার ভোরে ফৌজদারহাটস্থ ফকির হাট কালুশাহ্ ব্রিজ এলাকা থেকে স্বামী হাসানকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কহলের জেরে স্বামী হাসান আলী বসতঘরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী শারমিন বেগমকে হত্যা করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই সামিউর ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করে। ঘটনার পর পরই ঘাতক স্বামী পালিয়ে যায়। এঘটনায় নিহত শারমিনের ছোট বোন কুলসুম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক কহলের জেরে স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার আসামী ঘাতক স্বামী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়। হাসান আলী প্রামাণিক নিজেকে জড়িয়ে হত্যাকান্ড সম্পর্কে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন