খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাসে জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাসে জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার দাবি

গত ১৮ নভেম্বর ছিল নাট্যযুধিষ্টির অধ্যাপক জিয়া হায়দারের ৮৩তম জন্মবার্ষিকী। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘নাটকের মানুষ জিয়া হায়দার’ শীর্ষক আলোচনা সভা এবং তাঁর সৃষ্টি সম্ভার থেকে উপস্থাপনা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।

জিয়া হায়দার ফাউন্ডেশন ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি ফউজুল কবির, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল এবং চট্টগ্রাম বেতারের প্রযোজক মাইনুদ্দীন সোহেল।

ফাউন্ডেশনের সদস্য মোস্তফা কামাল যাত্রা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার।

‘নাটকের মানুষ জিয়া হায়দার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া হায়দার ফাউন্ডেশনের সদস্য সচিব ও বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। প্রবন্ধকার রিজোয়ান রাজন বলেন নাট্যকার জিয়া হায়াদারের প্রয়োজন কখনোই ফুরোবার নয়। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন রচনা করে গেছেন তাঁর নাটকে। তাঁর নাটকের প্রয়োজনে প্রয়োজনীয় করা বাংলা নাটকের জন্যই জরুরী।

এ প্রসঙ্গে প্রবন্ধকারের কিছু প্রস্তাবনা হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে জিয়া স্যারের নাট্য দর্শনের আলোকে পাঠ্যসূচি প্রণয়ন করে বাঙলা নাটকের নিজস্বতা নির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাস তথা চারুকলা ইনিস্টিটিউটে অধ্যাপক জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে স্মরণীয় করে রাখা এবং শিল্পকলা একাডেমি কেন্দ্রিক নাট্যদলগুলোর উদ্যোগে বছরে একটি জিয়া হায়দারের নামে নাট্যউৎসব আয়োজন করা।

উপরোক্ত প্রস্তাবনাগুলোর সাথে আলোচকগণ সহমত পোষণ করেন। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল তার বক্তব্যে বলেন- উৎসবের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন বলে জানান।

সভার সভাপতি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যকরী পর্ষদের সেক্রেটারি সাইফুল আলম বলেন- নিকট ভবিষ্যতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে এই বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে জিয়া হায়দারের সৃষ্টিসম্ভার থেকে ‘একদা কুখ্যাত একজন’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ফারুক তাহের। চট্টগ্রাম বেতারের প্রযোজক মাইনুদ্দীন সোহেল জিয়া হায়দার রচিত ‘মা’ চলচিত্রের ‘বিদায় বন্ধু’ গানটি গেয়ে শোনান। সবশেষে জিয়া হায়দার রচিত ‘এলেবেলে’ নাটকের কিছু অংশ পাঠ করেন অরিন্দম নাট্য সম্প্রদায়ের সিরাজাম মুনিরা, শেখ আনিস সেন্টু ও মিজানুর রহিম।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…