খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৬’শ ৮৩ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৬’শ ৮৩ জন

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৬’শ ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রামে ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নেয়ার কথা।

প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কী কারণে তাদের বহিষ্কার করা হয়েছে তা জানা যায়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬‘শ ৮৩ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন । প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সর্তকতা ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানান, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯ হাজার ৮’শ ৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১‘শ ৯৬ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১‘শ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮‘শ ৭৩ জন এবং অনুপস্থিত ২‘শ ৬২ জন।

রাঙ্গামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫‘শ ৬১ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫‘শ ১ জন। অনুপস্থিত ৬০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৩‘শ ৬৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২‘শ ৬৪ জন এবং অনুপস্থিত ১‘শ ৪ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্র্রে ৪ হাজার ৩‘শ ৫৬ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২‘শ ৯৫ জন এবং অনুপস্থিত ৬১ জন পরীক্ষার্থী। ২১৩টি পরীক্ষা কেন্দ্র্রে মোট অনুপস্থিত ছিল ১ হাজার ৬‘শ ৮৩ জন পরীক্ষার্থী।

জে-আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…