আধুনগরে নির্মাণাধীন বসতবাড়ি ভেঙে দিল দুবৃর্ত্তরা
আধুনগরে নির্মাণাধীন বসতবাড়ি ভেঙে দিল দুর্বৃত্তরা
আধুনগরে নির্মাণাধীন বসতবাড়ি ভেঙে চুরমার করলো বখাটে গ্যাং এর লোকজন। গত ২০ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের গর্জনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। অতর্কিত হামলায় বাড়ির মালিক জাহাঙ্গীর তার স্ত্রী সহ পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ।
ভূক্তভোগী জাহাঙ্গীর জানান, নামজারি খতিয়ান নং ৫৮৩২ এর ৫৬৯৮ নং দাগের ০.১৯২৩ শতক জমির খরিদাসূত্রে মালিক হয়ে উক্ত জায়গায় বসতবাড়ি স্থাপনের জন্য নির্মাণ কাজ আরম্ভ করি। তখন এখানকার আহমদ হোসেনের পুত্র রুমন আমার কাছ থেকে বসতবাড়ি নির্মাণের জন্য চাঁদা দাবি করে আসছে। টাকা আদায় করার জন্য একেক সময় একেক কথা বলে নানারকম বল/শক্তি প্রয়োগ করে আসছে। তার চাঁদাবাজি এবং হুমকি-ধমকি থেকে সুরাহা পেতে আমি চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
জাহাঙ্গীর আরও বলেন, এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রুমনের নেতৃত্বে দিনদুপুরে প্রকাশ্যে পার্শ¦বর্তী গ্রামের মানিক, শাহজাহান, সাজ্জাদ, রায়হান সহ আরও অজ্ঞাত ১০/১২ জন একটি সংঘবদ্ধ বখাটে গ্যাং দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে বসতভিটায় ঢুকে নির্মাণকৃত বাউন্ডারি খুটি ভেঙে চুরমার করে দেয়। এতে আমরা বাঁধা দিতে গেলে তারা আমি এবং আমার স্ত্রীকে ঐসব অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে মারতে উদ্যত হয়। এমন সময় আমার পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা করে। বখাটেদের অহেতুক আক্রমণে আমরা পরিবারের ৫ সদস্য গুরুতরভাবে আহত হই। পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় আমরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন বলেন, তথ্যসূত্রে আমি সকল ইউপি সদস্যকে নিয়ে এর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে আমি সমাধানের ব্যবস্থা করি। তাতে দেখা গেছে ভূক্তভোগীরা আইনগতভাবে দখলে স্থিত আছে। তাদেরকে পরিষদ থেকে প্রতিবেদনও দেওয়া হয়েছে। আর প্রতিপক্ষরা অন্যায়ভাবে অহেতুক তাদেরকে জড়িয়ে হয়রানি করছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন