খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার ফল নিয়ে ক্ষোভ ঝারলেন ফেসবুকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২০, ১২:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার ফল নিয়ে ক্ষোভ ঝারলেন ফেসবুকে

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এবার করোনা আক্রান্ত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। যে মানুষটি সবাইকে ঘরে নিরাপদে রেখে বাইরের খবর ঘরে পৌছে দিতেন সে মানুষটি আজ নিজেই খবরের শিরোনাম হলেন।

সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি কর্মরত।

চট্টগ্রামে এই প্রথম কোন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসার তথ্যটি সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী নিজেই ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, কিছুদিন ধরে জ্বর সর্দিসহ করোনা উপসর্গদেখা দিলে সাইফুল ইসলাম শিল্পী নিজেই জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১০ মে। এরপর মঙ্গলবার তার পজেটিভ আসার দুঃসংবাদটি পান।

এর আগে ১২ মে মঙ্গলবার বিকেল ৫টা২১ মিনিটে চট্টগ্রামের ল্যাবগুলোতে করোনা পরীক্ষার ফলাফল নিয়ে নানা অব্যবস্থাপনা ও জট নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকের টাইমলাইনে স্ট্যাটাস দেন।সাইফুল ইসলাম শিল্পীর স্ট্যাটাস

এতে তিনি লেখেন, প্রচন্ড জ্বর ও সর্দি কাশি নিয়ে ১০ মে জেনারেল হাসপাতালে সেম্পল দিয়ে এসেছি। বলেছিল ১২ মে রিপোর্ট জানা যাবে। সময় মতো যোগাযোগ করে জানতে পারলাম তাদের হাতে গতকাল রাতে যে রিপোর্ট এসেছে সেটা ৭ মে’র।

গতরাতের তালিকায় কাজীর দেউড়ির নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিল এটি আমার কিনা। পরে মধ্যে রাতে ওসি কোতোয়ালীকে ফোন করে নিশ্চিত হলামে এটি আমি না। শাহআলম নামে অন্য এক ব্যাক্তি।

আজ বিকালে সিভিল সার্জনের কাছে জানতে চাইলাম আমার রিপোর্ট কখন পাবো..? তিনিও বললেন গতকাল সোমবার রাতে যে রিপোর্ট এসে তা গত ৭ মে। সে হিসেবে আমার রিপোর্ট পেতে আরো ৩ দিন লাগবে।

এদিকে আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। অনেকে জানতেও পারছে না কি কারণে মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর রিপোর্ট পেয়ে কোন লাভ নাই। দ্রুত ‍রিপোর্ট দেয়ার চেষ্টা করুন। মানুষকে বাঁচান।

২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…