খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ১১:১০ অপরাহ্ণ
কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক চোরাই মোবাইল সেট।

গতকাল বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে এসব মোবাইল চোর ও ছিনতাইকারীদের আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলো নগরীর বিভিন্ন বাসা বাড়ি থেকে, যানজট ও নানান অনুষ্ঠানের ভিড়ে সাধারণ মানুষের প্যান্টের পকেট থেকে, চলমান গাড়ির জানালা থেকে ছোঁ মেরে এবং ছিনতাই করেছে আটককৃতরা।

আটককৃতরা হলেন- রাজিব হোসেন (২৭), মো. শাহ আলম (৩০), শাকিল (২৪), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), মো. শাহাদাত (২২), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), দুলাল (২০), রবিন (২৩) ও মো. ফজলুল করিম (৩৫)।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় নগরীর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

তিনি বলেন, নগরীর পুরাতন রেল স্টেশন থেকে প্রথমে ২ মোবাইল চোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যমতে বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম।

পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় এসব সিরিজ অভিযান পরিচালিত হয়। মোট ১১জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চট্টগ্রাম শহরে চোরাই মোবাইল বিক্রির সঙ্গে ৫০ জন ব্যবসায়ী জড়িত থাকার তথ্য দিয়েছে। তাছাড়া মোবাইল চুরিতে অন্তত এক ডজনের চাইতেও বেশি গ্রুপ পুরো চট্টগ্রাম শহরজুড়ে সক্রিয় রয়েছে বলেও তারা জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, আটককৃতরা সকলেই নগরীর বিভিন্ন পয়েন্টে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা মোবাই চুরি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি কৌশল পুলিশকে জানায় এবং এসব কাজে জড়িত থাকা অনেকের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

তাদের দেওয়া তথ্যগুলো যাচাই এবং এসব চক্রে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে বললেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

সংবাদ সম্মেলনে কোতেয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমাও উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…