খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণ জিতিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে আলভেস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৭:২৫ অপরাহ্ণ
স্বর্ণ জিতিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে আলভেস

কদিন আগেই টোকিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ উপহার দিয়েছেন দানি আলভেস। তাঁর নেতৃত্বেই অলিম্পিকে স্বর্ণ ধরে রাখতে পেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অলিম্পিকে ভালো করার সুবাদে আলভেসকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুনদের ফেরায় জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, এমারসন, ফেলিপে ও রেনান লোদি।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসের তিনটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে নতুন ডাক পেয়েছেন তিন জন। তাঁরা হলেন—জেনিত সেন্ট পিটার্সবুর্গের ক্লাওদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের রাফিনিয়া। টোকিও অলিম্পিকে খেলা মোট ছয় জনকে এই দলে সুযোগ করে দিয়েছেন ব্রাজিল কোচ।

আগামী ২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার পর মাঠে ফিরবে ব্রাজিল। এর তিন দিন বাদেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। যাদের বিপক্ষে কদিন আগে কোপার ফাইনালে হেরে শিরোপা হারিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার পর আগামী ৯ সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে তিতের দল।

ব্রাজিল দল

গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরতন (পালমেইরাস), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার : দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), গিলেরমো আরানা (অ্যাথলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার : কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (অলিম্পিক লিওঁ), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ক্লাওদিনিয়ো (জেনিত সেন্ট পিটার্সবুর্গ), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), রিশার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…