খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ অপরাহ্ণ
জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘বিগ বস’ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। আজ বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সেই মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগ বস ১৩-সিজনের জয়ী এই অভিনেতা হিন্দি টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর এমন হঠাৎ মৃত্যুতে রীতিমত স্তম্ভিত বলিউড।

হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, এদিন সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তাঁর মা এবং বোন রয়েছে। কিছুক্ষণ আগে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রেই অভিনয় করতেন তিনি। এরপর ২০১৪ সালে বলিউডেও অভিষেক হয় এই অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ। একাধিক রিয়টালিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। বিগ বস-১৩ এবং ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি-এর জয়ী সিদ্ধার্থ ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো-হোস্টও করেছেন।

বিগ বস ১৩-এর সহ প্রতিযোগি শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের গাঢ় বন্ধুত্বের কথাও কারও অজানা নয়। তাঁদের সম্পর্কের রসায়ন বেশ রোম্যান্টিক। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তাঁরা। বলি ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাঁদের সম্পর্কের গুঞ্জন বেজায় চর্চায় ছিল। ‘সিডনাজ’ নামে তাঁরা বেশ জনপ্রিয়।

সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড, শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। এভাবে সিদ্ধার্থের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। গায়ক টোনি কক্কর টুইটারে লিখেছিলেন, ‘দয়া করে কেউ আমাকে বলুন, এই খবরটি সত্যি নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

আরমান মালিকও সিদ্ধার্থের মৃত্যু সংবাদ পেয়ে হতবাক। সিদ্ধার্থ যে পৃথিবীতে আর নেই, টোনির মতো আরমানও এখনও মেনে নিতে পারছেন না সে কথা।

একইভাবে বিন্দু দারা সিংহ লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই। তুমি সারা জীবন আমাদের স্মৃতিতে উজ্জ্বল থাকবে। তোমার শূন্যতা আমাদের কাছে অপূরণীয়। ‘বিগ বস’ তোমার মতো জয়ী পায়নি। আর পাবেও না। মনে হচ্ছে এ বার আমাদের সত্যিই খারাপ নজরে বিশ্বাস করতে হবে।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…