খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল জার্মানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ
আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল জার্মানি

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে রীতিমতো গোলউৎসব করল জার্মানি। আক্রমণাত্মক ফুটবলে আর্মেনিয়ার জালে ছয় গোল দিল হান্স ফ্লিকের দল। গোল বন্যায় ম্যাচে আর্মেনিয়াকে উড়িয়ে বড় জয় তুলে নিল ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নেরা।

বার্লিনে বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা। দলের পক্ষে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। এ ছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন মার্কো রয়েস, টিমো ভেরনার, ইয়োনাস হফমান ও করিম আদেইয়েমি।

এদিন পুরো ম্যাচ ছিল জার্মানির দাপটে। ৭৭ শতাংশ বল দখলে রেখে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রথম গোলটি আসে জিনাব্রির পা থেকে। লেয়ন গোরেটস্কার পাসে দুরূহ কোণ থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন তারকা।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। এবারের গোলটিও করেন জিনাব্রি। এরপর ৩৫ মিনিটে স্কোলাইন ৩-০ করেন রয়েস। সে গোলেও অবশ্য জিনাব্রির অবদান ছিল। জিনাব্রির ক্রসে ডি-বক্সে ভেরনার ব্যাকহিল ফ্লিকে বল দেন রয়েসকে। এরপর জালে পাঠান রয়েস।

প্রথমার্থের শেষ দিকে চতুর্থ গোল করেন ভেরনার। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে দারুণ ভলিতে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন হফমান। শেষ দিকে ইনজুরি সময়ে ষষ্ঠ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বদলি নামা আদেইয়েমি।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। প্রথম হারের স্বাদ পাওয়া আর্মেনিয়া ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। পরের তিনটি স্থানে থাকা রোমানিয়ার পয়েন্ট ৯, নর্থ মেসিডোনিয়ার ৮, আইসল্যান্ডের ৪। পাঁচটিতেই হারা লিখটেনস্টাইনের পয়েন্ট শূন্য।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…