খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:১৮ অপরাহ্ণ
গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল

অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হলো সুপার ক্লাসিকোর ম্যাচ। ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াইটি খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত করা হয়।

ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা।

সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল।

রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে আর্জেন্টিনা দলে থাকা চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই একাদশের। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

এদিকে ম্যাচ স্থগিতের পর পরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। বিমানে রয়েছেন বিতর্কিত চার খেলোয়াড়ও।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন, দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল।

কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়ে বসলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

তবে ম্যাচের আগেই সেই চার খেলোয়াড়ের তথ্য জানতে টিম হোটেলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ব্রাজিলের হেল্থ রেগুলেটরি এজেন্সির প্রধান অ্যান্তোনিও ব্যাররা টরেস।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য প্রোটোকল সুরক্ষিত রাখা খুবই জরুরি। বিষয়টি জানার পর আমরা ফেডারেল পুলিশকে ডেকেছি। তার হোটেলে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আর্জেন্টিনা দলের কাউকে খুঁজে পায়নি তারা। তারা ততক্ষণে স্টেডিয়ামের পথে রওনা দিয়ে দেন। এর পরের ঘটনাগুলো তো আপনার টিভিতে দেখেছেন।

বলা হচ্ছে, পুলিশ ওই চার খেলোয়াড়কে আগে থেকেই যখন খুঁজছিল পুলিশ। তার মানে ম্যাচ স্থগিত হওয়ার পর আরও কিছুক্ষণ থাকলে পুলিশি জেরায় পড়তে হতোতাদের। এমনকি বাড়তি জিজ্ঞাসাবাদের জন্য আটকও হতে পারতেন তারা।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…