খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যা বলছে ফিফা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যা বলছে ফিফা

করোনায় অনেক কিছুই দেখছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এবার এই করোনা ইস্যুতেই মাঠে গড়ানোর পরপর থেমে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। কোয়ারেন্টিন জটিলতায় সাইডলাইনে খেলোয়াড় ও ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের হাতাহাতিতে আপাতত স্থগিত ম্যাচ।

ম্যাচটির ভবিষ্যৎ কী, সেটাও অজানা। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, তদন্তের পর ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গোল ডটকমের প্রতিবেদন অনুসারে ফিফা বিবৃতিতে বলেছে, ‘২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার বিষয়টি নিয়ে ফিফা ব্যথিত। পাশাপাশি এই কাণ্ডে বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্ত ব্রাজিল-আর্জেন্টিনার মতো দুটি গুরুত্বপূর্ণ দলের খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ায় ফিফা দুঃখিত। এই ম্যাচের আনুষ্ঠানিক রিপোর্ট ফিফার কাছে এসে পৌঁছেছে। এই তথ্যগুলো ফিফার প্রতিযোগিতা আয়োজক কমিটি খতিয়ে দেখবে এবং যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত রোববার দিবাগত রাতে ম্যাচটিতে ঘটনার সূত্রপাত হয় পঞ্চম মিনিটে। সাইড লাইনের পাশে অচেনা একজনকে দেখে আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা জিজ্ঞেস করলেন, তিনি কে? সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরলেন অনেকে। মুহূর্তের মধ্যে হাতাহাতি হয়ে যায়। পরে দ্রুত এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসির প্রতিবেদন অনুসারে পরে জানা যায়, সাইডলাইনে থাকা লোকটি ছিলেন ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো ব্রাজিলের কোয়ারেন্টিন নিয়ম না মেনে ব্রাজিলে খেলতে এসেছেন। এর জন্য ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য মাঠের ভেতরে ঢুকে যান। তাঁদের উদ্দেশ্য ছিল মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করা। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের ওই কর্মকর্তাদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। পরে এই অভিযোগের জন্য মাঠ ছেড়ে উঠে যান আর্জেন্টাইন খেলোয়াড়েরা।

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতাহাতির ঘটনার পর ম্যাচ স্থগিত করার খবর জানায় লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এক টুইট বার্তায় কনমেবল ওইদিন রাত আড়াইটায় জানায়, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি রেফারি স্থগিত করেছে। ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার ওপর ভিত্তি করে এই ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে। বিশ্বকাপ বাছাই পর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সব সিদ্ধান্তের ক্ষমতা আছে কেবল ওই প্রতিষ্ঠানেরই।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…