খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় মিথিলার নতুন মিশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১:০০ অপরাহ্ণ
কলকাতায় মিথিলার নতুন মিশন

রাফিয়াত রশিদ মিথিলা। তিনি এখন কলকাতার বউ। এপার বাংলার এই অভিনেত্রী ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন ওপার বাংলাতে। মাসখানেক আগে ওপার বাংলায় নিজের প্রথম সিনেমা ‘মায়া’র শুটিং শেষ করেছেন। কিছুদিন আগে পাওয়া গেলো নতুন খবর। রিঙ্গো ব্যানার্জির ‘আ রিভার ইন হ্যাভেন’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেল আরও একটি সু-সংবাদ। কলকাতার আরো দুই নতুন সিনেমাতে দেখা যাবে তাকে।

পরিচালক অরুণাভ খাসনবিশ এর অ্যান্থলজি সিনেমা ‘নীতিশাস্ত্র’তে অভিনয় করবেন মিথিলা। দীর্ঘদিন ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ করা অরুণাভের সিনেমাটি চার ছোট সিনেমার সমষ্টি। এতে মিথিলা ছাড়াও আছেন ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিশাল মুখোপাধ্যায় প্রমুখ। এ সিনেমা দিয়েই গায়িকা ইমনের অভিষেক হচ্ছে অভিনয়ে।

নতুন এ সিনেমা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি।’

সিনেমাতে চিকিৎসকের গল্পে দেখা যাবে মিথিলাকে। তাঁর অভিনীত ছোট সিনেমার নাম ‘ধী’। যেখানে আরো আছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।

এদিকে কলকাতার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিয়ে জোড়া বায়োপিক তৈরি হচ্ছে। যার একটিতে অভিনয় করবেন মিথিলা। সেটির পরিচালক রাজর্ষি দে। যিনি মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’র পরিচালক।

ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, মদনের বায়োপিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে মিথিলাকে। তবে সিনেমাতে মিথিলার অভিনয়ের খবর নিশ্চিত করলেও কোন চরিত্রে তাঁকে দেখা যাবে তা এখনও জানাননি পরিচালক।

এদিকে কলকাতার এতগুলো সিনেমাতে অভিনয় করা নিয়ে দারুণ খুশি মিথিলার স্বামী ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি ‘নীতিশাস্ত্র’ সিনেমাতে মিথিলার অভিনয়ের খবর শেয়ার করে সৃজিত সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘তাঁর (মিথিলা) অর্জন আমার চেয়েও বেশি। কাকতালীয়ভাবে তিনি আমার স্ত্রী।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…