খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ডের রাতে হারল ম্যানইউ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:১১ অপরাহ্ণ
রোনালদোর রেকর্ডের রাতে হারল ম্যানইউ

ম্যাচের শুরুতেই উৎসবের উপলক্ষ্য এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেয়ে যান জালের দেখা। কিন্তু, এগিয়ে নিয়ে দলকে রক্ষা করতে পারলেন না এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখা রোনালদো। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যানইউকে হারিয়ে জয়ের হাসি হাসে ইয়াং বয়েজ।

২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের উদ্‌বোধনী দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ।

ম্যাচটিতে মাঠে নেমেই রেকর্ড স্পর্শ করেন রোনালদো। গতকালের ম্যাচটির মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৩৬টি দলের বিপক্ষে জালের দেখা পেলেন রোনালদো। এর চেয়ে বেশি আর কেউ পাননি। রোনালদোর একই সমান ৩৬টি দলের বিপক্ষে গোল করেছেন শুধু বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া লিওনেল মেসিও।

ম্যাচটিতে খুব একটা গোছানো পাওয়া যায়নি ম্যানইউকে। বল দখলেও পিছিয়ে ছিল তারা। এ ছাড়া পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে মাত্র দুটি শট নিতে পেরেছে ইউনাইটেড। তাও আবার ম্যাচের শুরুতে। বিপরীতে দারুণ করা ইয়াং বয়েজ শট নিয়েছে ১৯টি। যার পাঁচটিই লক্ষ্যে যাওয়ার মতো শট।

অবশ্য ম্যাচের শুরুতেই দলকে গোল উপহার দেন রোনালদো। ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে ফেরা রোনালদো প্রথম ম্যাচেও করেছেন জোড়া গোল। কাল চ্যাম্পিয়নস লিগেও পেয়ে গেলেন জালের দেখা। ১৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন তিনি। এক গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়েই বিরতিতে যায় ম্যানইউ।

কিন্তু বিরতি থেকে ফেরার পর সব এলোমেলো হয়ে যায়। আচমকা ৬৬তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় ইয়াং বয়েজ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান ক্যামেরুনের উইঙ্গার এনগামালে।

এরপর শেষ মুহূর্তে আরেকবার জালের দেখা পেয়ে যায় ইয়াং বয়েজ। যোগ করা সময়ের শেষ মিনিটে চারপাশে প্রতিপক্ষের খেলোয়াড় দলকে জয় উপহার দেন থিওসন সিবাচু। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ইয়াং বয়েজ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনবারের দেখায় এটাই ইয়াং বয়েজের প্রথম জয়।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…