খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সার ক্ষতি ৪৮২৫ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ
বার্সার ক্ষতি ৪৮২৫ কোটি টাকা

বার্সেলোনার জন্য ২০২০-২১ মৌসুমটি একেবারেই ভালো যায়নি, কাতালান ক্লাবটির ক্ষতির পরিমাণ শুনলে আঁতকে উঠতে পারে যে কেউ। ক্লাব ম্যানেজমেন্টের প্রকাশিত হিসাব অনুযায়ী ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে তাদের। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮২৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৭২৫ টাকা।

বার্সেলোনা পরিচালক বোর্ড শুক্রবার ২০২১-২২ মৌসুমের বাজেট প্রকাশ করেছে। নতুন মৌসুমে তাদের বাজেটের আকার ৭৬৫ মিলিয়ন ইউরো। এদিনই বিগত বছরের লাভ-ক্ষতির হিসাব প্রকাশ করা হয়।

উল্লেখ্য, দলের পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এ বছরের ১৬ ও ১৭ অক্টোবর। ওই মিটিং চলাকালীন বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।

বোর্ড মিটিংয়ে দলের কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, সাম্প্রতিক ব্যর্থতার কারণে কোম্যানকে অব্যাহতি দিতে চলেছেন ক্লাব সভাপতি লাপোর্তা। কিন্তু মিটিংয়ে বার্সা সভাপতি বলেছেন, তিনি হঠাৎ করে কোম্যানকে বরখাস্ত করতে চান না।

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ৩-০ গোলে হারের পর হুয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে ও সিইও মাতিও অ্যালেমানি রুদ্ধদ্বার বৈঠক করেন ন্যু ক্যাম্পে। মিটিংয়ে কী নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও অনেকে আন্দাজ করে নিয়েছেন যে, ঝড়ের পর যেভাবে মেরামতের কাজ চলে তেমন কিছুই করার পরিকল্পনা গ্রহণ করছেন বার্সা নেতারা। এর আগেও যে একবার বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা। সে কারণে মঙ্গলবারের ম্যাচটিকে অনেকে বার্সার জন্য প্রতিশোধের ম্যাচ বলেও অভিহিত করেছিলেন।

গত মৌসুমে করোনার কারণে বার্সার ক্ষতির পরিমাণ বহুগুণে বেড়েছে। মহামারির সময়কালে ক্লাবের ম্যাচগুলো দর্শকরা সরাসরি এসে দেখতে পারেনি। যে কারণে আয়ের একটা অংশ থেকে বঞ্চিত হয় কাতালান ক্লাবটি। এটি অবশ্য শুধু বার্সেলোনার ক্ষেত্রেই না, ইউরোপসহ সারা বিশ্বের ক্লাবগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা ছাড়া সংকটকালীন সময়ে স্পন্সরও স্বাভাবিক সময়ের তুলনায় কম পেয়েছে বার্সা।

গত মৌসুমে এমনিতেই উত্তাল ছিল বার্সেলোনার সার্বিক পরিস্থিতি। জোসেফ মারিয়া বার্তোমেউকে তোপের মধ্যে থেকে ক্লাবা ছাড়তে হয়। তারপর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন হুয়ান লাপোর্তা। আবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতাও আরও নেতিবাচক দিকে ঠেলে দেয় ক্লাবটিকে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…