খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রুতুরাজের ব্যাটে ধোনিদের মধুর প্রতিশোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ
রুতুরাজের ব্যাটে ধোনিদের মধুর প্রতিশোধ

আগের দেখায় দুইশ ছাড়ানো লক্ষ্য দিয়েও মুম্বাই ইন্ডিয়ানসের কাছে পাত্তা পায়নি চেন্নাই সুপার কিংস। তবে, সংযুক্ত আরব আমিরাতে আর ভুল করল না চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং ঝড়ে মাঝারি সংগ্রহ নিয়েও মুম্বাই ইন্ডিয়ানসকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

ম্যাচটিতে জয়ের মূল নায়ক হলেন রুতুরাজ। আগে ব্যাট করতে নেমে সাত রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। আঘাত পেয়ে ফিরে যান আরেক ব্যাটসম্যান। এরপর হারিয়ে ফেলে অধিনায়ক ধোনিকেও। এমন চাপের মুখ থেকে দলকে একাই উদ্ধার করেন রুতুরাজ। চাপের মুখে দলকে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। তাঁর ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ পায় চেন্নাই।

৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। ফলে, ম্যাচ সেরার পুরস্কারও জেতেন গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া এই ব্যাটসম্যান। অন্যদিকে ব্যাটিংয়ে ৮ বলে ২৩ রানের ইনিংসের পর বল হাতে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো।

জবাব দিতে নেমে মুম্বাইও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মুম্বাইকেও একাই টানেন সৌরভ তিওয়ারি। কিন্তু, রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত ব্রাভোর দারুণ বোলিংয়ের কাছে ১৩৬ রানে হেরে যায় দলটি। ৪০ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি ছাড়া মুম্বাইয়ের আর কেউ ২০ পর্যন্ত যেতে পারেননি।

ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে চোটের জন্য পায়নি মুম্বাই। ড্রেসিং রুমের সামনে বসেই দলের হার দেখলেন আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৫৬/৬ (রুতুরাজ ৮৮*, দু প্লেসি ০, মইন ০, রায়ডু ০ রিটায়ার্ড হার্ট, রায়না ৪, ধোনি ৩, জাদেজা ২৬, ব্রাভো ২৩, শার্দুল ১*; বোল্ট ৪-১-৩৫-২, মিল্নে ৪-০-২১-২, বুমরাহ ৪-০-৩৩-২, পোলার্ড ২-০-১৫-০, রাহুল চাহার ৪-০-২২-০, ক্রুনাল পান্ডিয়া ২-০-২৭-০)

মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১৩৬/৮ (ডি কক ১৭, আনমোলপ্রিত ১৬, সূর্যকুমার ৩, কিষান ১১, সৌরভ ৫০*, পোলার্ড ১৫, ক্রুনাল পান্ডিয়া ৪, মিল্নে ১৫, রাহুল চাহার ০, বুমরাহ ১*; দিপক চাহার ৪-০-১৯-২, হেইজেলউড ৪-০-৩৪-১, শার্দুল ৪-০-২৯-১, মইন ৩-০-১৬-০, ব্রাভো ৪-০-২৫-৩, জাদেজা ১-০-১৩-০)

ফল : চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : রুতুরাজ গায়কোয়াড়।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…