খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনার শেষ মুহূর্তের গোলে রক্ষা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ণ
বার্সেলোনার শেষ মুহূর্তের গোলে রক্ষা

গেল ম্যাচে চ্যাম্পিয়নস লিগে হতাশা দিয়ে শুরু করেছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ওই হারের ক্ষততে প্রলেপ দিতে চেয়েছিল লা লিগায় জয় দিয়ে। কিন্তু সেটা আর হলো কই? উল্টো ম্যাচের দুই মিনিট না যেতেই গ্রানাদার বিপক্ষে গোল খেয়ে বসে বার্সা। এক পর্যায়ে হারের শঙ্কায় পড়ে যায় ক্লাবটি। তবে শেষ পর্যন্ত অঘটন হয়নি। শেষ মুহূর্তে গোল করে দলকে হারের মুখ থেকে রক্ষা করলেন রোনালদ আরাহো।

গতকাল সোমবার রাতে ন্যু-ক্যাম্পে লা লিগার ম্যাচে গ্রানাদার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। গ্রানাদার হয়ে একমাত্র গোলটি করেন দোমিনগোস দুয়ার্ত।

অবশ্য পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের ৭৭ ভাগ সময় বল দখলে রেখে ১৭টি শট নেয় কাতালানরা। যার মধ্যে ছয়টি ছিল অনটার্গেট শট। বিপরীতে পাঁচ শটের কেবল দুটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল গ্রানাদার।

সবদিক দিয়ে এগিয়ে থাকা বার্সেলোনা গোল খেয়ে বসে শুরুতেই। বার্সা সমর্থকদের চমকে দিয়ে দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় গ্রানাদা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে দূরের পোস্টে হেডে ফাঁকা জালে বল পাঠান দুয়ার্ত।

এরপর রক্ষণ আগলে খেলে গ্রানাদা। এক পর্যায়ে হারের শঙ্কায় পড়ে যায় বার্সা। তবে শেষ পর্যন্ত আর অঘটন হয়নি। ঠিক ৯০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে রক্ষা করেন আরহো। টিনএজার গাভির ক্রসে কাছ থেকে হেডে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের ডিফেন্ডার। ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

চলতি লিগে চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা। ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে গ্রানাদা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়তে আছে গতবারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…