চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত (জিআর ১১৬/৫, মামলা নং ১০/১১/৯৩) বইন্যা বড়ুয়া (৫৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর রবিবার রাত ১১ ঘটিকায় রাঙ্গামাটি সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী এলাকার তেজেন্দ্র বড়ুয়ার পুত্র। সে ডাকাতি মামলায় এতদিন পলাতক ছিল। রাউজান থানার সেকেণ্ড অফিসার অজয় দেব শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অাসামীর অবস্থান নিশ্চিত হয়ে রাউজান থানার ওসির নির্দেশে উপ পরিদর্শক (এস আই) ইসমাইল হোসেন, সহকারি উপ- পরিদর্শক (এ এস আই) ইকবাল মাহমুদ ও শাহ স্বপন অভিযান চালিয়ে রাঙ্গামাটি থেকে আসামীকে গ্রেফতার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী বইন্যা বড়ুয়াকে ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন