ইয়াবা পাচারকালে সীতাকুণ্ডে রোহিঙ্গা নারীসহ আটক ২
সীতাকুণ্ডে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১ টার সময় উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে রোহিঙ্গা নারী হামিদা বেগম (৩২) ও পৌর বাস স্ট্যান্ড থেকে বদিউল আলম (৬২) নামের দুই জনকে আটক করা হয়। উভয়ের কাছ থেকে ১৫’শ করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা দুইজন ইয়াবা পাচার কাজে জড়িত। আটক হামিদা বেগম টেকনাফের লোদা আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে ও আজিম উল্ল্যাহর স্ত্রী।
অন্যদিকে বদিউল আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮লক্ষ টাকা।


আপনার মতামত লিখুন