খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষ ছাড়া চেক পাস হয় না, ওয়াসার ঠিকাদাররা হয়রানির শিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
ঘুষ ছাড়া চেক পাস হয় না, ওয়াসার ঠিকাদাররা হয়রানির শিকার

চট্টগ্রাম ওয়াসার ঠিকাদারেরা হয়রানির শিকার। এমন প্রশ্নের সদুত্তর মিলছে না ওয়াসা অফিসে। ৫/৬ দিন হিসাব বিভাগে ঠিকাদারদের প্রাপ্য বিল আটকে থাকার অভিযোগ তুলেন তারা। সম্প্রতি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি অভিযোগ জমা দিয়েছেন।

‘চট্টগ্রাম ওয়াসা ঠিকাদার সমিতি’র সংগঠনের প্যাডে বাণিজ্যিক ব্যবস্থাপক কর্তৃক হয়রানি প্রসঙ্গে এ লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। অভিযোগ করে এর একটি কপি মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে এমন দাবি ঠিকাদার সমিতির।

প্রত্যক্ষভাবে দেখা গেছে, চট্টগ্রাম ওয়াসা ঠিকাদার সমিতি গত ১১ এপ্রিল এ প্রতিষ্ঠানের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ পাঠিয়েছে ব্যবস্থাপনা পরিচালক বরাবর। এতে অভিযোগ বরাতে উল্লেখ করেন, সমিতির সদস্যরা পাইপ লাইন মেরামত কেমিক্যাল সরবরাহ করে আসছে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়। কিন্তু বিভিন্ন কাজের বিলের ফাইল হিসাব শাখায় যাওয়ার পর বাণিজ্যিক ব্যবস্থাপক বিভিন্নভাবে হয়রানি করেন। এ দফতরে প্রতিটি ফাইল ৫/৬ দিন আটকা পড়ে থাকে। সমিতির পক্ষ থেকে বাণিজ্যিক ব্যবস্থাপকের সঙ্গে দেখা করার পরও সমাধান করা যাচ্ছে না। তিনি ফাইলের জন্য চুক্তিমূল্য অনুসারে সুবিধা দাবি করেন। অনেক সময় বিলের ফাইলে স্বাক্ষর দিলেও চেকে স্বাক্ষর করেন না। সপ্তাহ খানেক পর চেকে স্বাক্ষর করেন। এছাড়াও পূর্বের রেটে কাজ করছে ঠিকাদাররা কারণ বর্তমান রেট অনেক বেশি। অনেক সময় লোকসান দিয়েও কাজ করতে হয়। অনেক ঠিকাদার ক্ষুব্ধ এখন কাজ করতে রাজি না তারা। তারপরও সমিতি তাদেরকে মানিয়ে কাজ করাচ্ছে ।

এ ব্যপারে চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, চট্টগ্রাম ওয়াসা ইজিপি ছাড়া টেন্ডার করে না। অফিসিয়াল মিটিং ছাড়াও ওয়াসার ভূ-সম্পত্তি বিভাগের জটিলতাও আমাকেই সমাধান করতে হয়ে। ফলে হিসাব বিভাগের ফাইলগুলো পর্যবেক্ষণ করতে সময় লাগতে পারে। তাছাড়া অডিট বিভাগের বিষয়টিও মাথায় রাখতে হয়। না হয় অডিট আপত্তি পড়ে ঠিকাদারদের ফাইলের বিপরীতে। এছাড়া ইজিপি’র শর্তানুযায়ী বিল পেমেন্ট সিস্টেমের ৫৯ নং পৃষ্ঠায় ৬৫ নং ধারায় উল্ল্যেখ রয়েছে, হিসাব বিভাগ বিল পরিশোধে সর্বোচ্চ ২৮ দিন সময় নিতে পারবে। যদি আমি কর্মস্থলে থাকি তাহলে আমার কোন ফাইলে ২/৩ দিনের বেশি সময় ক্ষেপন হয়নি।

এ বিষয়ে ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আবছার উদ্দিন কে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন, হিসাব বিভাগে ৫/৬ দিন ফাইল আটকে থাকে। চেকের বিপরীতে কি পরিমাণ ঘুষ দাবি করেন এমন প্রসঙ্গে বলেন, শতকরা ১ ভাগ দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে আরেক ঠিকাদার বলেন, এই ১ পারসেন্ট ঘুষ দেওয়ার পর‌ও বাণিজ্যিক ব্যাবস্হাপক তাদের ফাইল আটকে রাখেন বলে দাবি করেন তারা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…