খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৬ অপরাহ্ণ
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : বাংলাদেশের জাতীয় পর্যায়ে এক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হয়ে থাকে। তাই গত ২৭ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে দুবাই মুশরিফ পার্কে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ মিলনমেলা অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ রুপে ব্যতিক্রম।

এটি একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় দুবাই, সারজা,আজমান,আবুধাবি সহ প্রতিটি প্রদেশ থেকে স্বপরিবারে প্রায় ৪ ‘শ প্রবাসী রাঙ্গুনিয়াবাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো। পরিণত হয় অপূর্ব এক মিলনমেলায়। এই যেন মরুর বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।

দেশের ভালোবাসায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী রাঙ্গুনিয়াবাসীদের একত্রিত করার লক্ষে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মকে দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া ও উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার।

সারাদিনের এই অনুষ্ঠানের আয়োজনে ছিল ছোট ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, বড়দের বল নিক্ষেপ এবং মহিলাদের বালিশ খেলাসহ বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম খেলাধুলা এবং আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।

অনুষ্ঠানে আলোচনা সভায় নাছির উদ্দীন বাবরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ও সোহরাব হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয়ার কৃতি সন্তান, দুবাইর বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ্ব জালাল উদ্দিন মদিনা।

বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গমাতা পরিষদের সভাপতি সাংবাদিক ইকবাল বকুল, প্রকৌশলী আবু নাসের, ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, মাওলানা গোলাম নবী, প্রবাসী সাংবাদিক সমিতির সিনি: সহ-সভাপতি নাছিম উদ্দিন আকাশ, কবি ওবায়দুল হক, ব্যবসায়ী মোহাম্মদ আমিন, সাংবাদিক ওবায়দুল হক মানিক, আজিমুল গনি, ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গণি, ফয়েজ আহমেদ, হুমায়ুন আহমেদ, রিয়াজুল করিম রানা,আবু বক্কর, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ ইসলাম, রহিম উদ্দিন, চৌধুরী বোরহান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ পারভেজ আরজাদ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ফারুক,শাহা আালম, মেহাম্মদ রাশেদ, মোহাম্মদ জয়নাল সহ নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…