‘শাসক গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে ভোটের নামে তামাশা করছে’
আসন্ন চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ওমর আলী মাতব্বর মহল্লা, ঘাসিয়ার পাড়া, বাদশা চেয়ারম্যান ঘাটা, বারাই পাড়ার বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষে ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয় নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে।
উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে বহদ্দার হাট মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশ চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে ভোটের নামে জনগণের সাথে তামাশা করছে। গত বছর ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে নিজেরা দিয়ে নিজেদের বিজয়ী ঘোষণা করে অবৈধভাবে আজ অবধি ক্ষমতা দখল করে আছে। দেশের গণতন্ত্রকে কবর দিয়ে আওয়ামীলীগ জনগণের সাথে প্রতারণা করে চলেছেন প্রতিনিয়ত। এসময় তিনি আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে ভোটারদের ভোট দিয়ে অবৈধ ক্ষমতা দখলকারীদের সমুচিত জবাব দেয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা মুহাম্মদ শাহেদ বলেন, ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের তৃণমূলের প্রার্থী সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান। যিনি চট্টগ্রাম-৮ আসনের সাধারণ জনগণের পরিচিত মুখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও আওয়ামীলীগ কর্তৃক গণতন্ত্রের হরণ করার প্রতিবাদ স্বরুপ ভোটারদের ১৩ জানুয়ারী স্ব স্ব কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করে আওয়ামী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নূর আহম্মেদ গুড্ডু, এস.এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুণ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, হেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহাম্মেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ সম্পাদক জহিরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকী আবু, সাইদুল ইসলাম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য কলিম উল্লাহ, চান্দ গাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদোয়ান, নূরনবী, রুবেল, আসলাম, এরশাদ, মাসুম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, জাবেদ আলী, আমজাদ হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আবু বক্কর বাবু, ৬ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এস.এম. শফিউল্লাহ মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন