খুঁজুন
, ,

চুক্তির পর থামলো বিদ্রোহ, বেলারুশে যাচ্ছেন ওয়াগনার প্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 25 June, 2023, 10:03 am
চুক্তির পর থামলো বিদ্রোহ, বেলারুশে যাচ্ছেন ওয়াগনার প্রধান

রাশিয়ার বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন তার সৈন্যদের নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডন ত্যাগ করছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি চুক্তির পর পরিস্থিতি শান্ত হলো। তারা ইতোমধ্যে শহর ত্যাগ করতে শুরু করেছে।

জানা গেছে, চুক্তির অধীনে প্রিগোজিন ও তার সৈন্যরা বিদ্রোহের ঘোষণার পরও বিচারের আওতায় পড়বে না। প্রিগোজিন এখন বেলারুশে যাচ্ছেন।

ওয়াগনার সৈন্যরা শনিবার (২৫ জুন) সকালে রোস্তভের রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হতে শুরু করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহের কাজ বলে বর্ণনা করেন।

বিবিসির লাইভ প্রতিবেদন বলছে, ইয়েভগেনি প্রিগোজিন ও তার সৈন্যদের বিচার করা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। ওয়াগনার যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডন ছেড়ে যেতে শুরু করেছে, যেখানে তাদের বিদ্রোহ শুরু হয়েছিল।

এদিকে, রোস্তোভ-অন-ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওয়াগনার সৈন্যরা মস্কোর দিক থেকে ফিরে যাচ্ছেন ফিল্ড ক্যাম্পের দিকে। স্থানীয় লোকেরা জড়ো হয়ে শহরের রাস্তায় উৎসবমুখর পরিবেশ ছিল। কিছু বাসিন্দা উল্লাস করছিল। কেউ কেউ ওয়াগনার সৈন্যদের হাতে হাত মেলানোর চেষ্টা করছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য সুফান গ্রুপের রাশিয়া ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ কলিন ক্লার্ক বলেন, হঠাত করে ওয়াগনার গ্রুপের এমন ঘটনা পুতিনকে দুর্বল করে দিয়েছে। মস্কোও বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। যদিও পুতিনকে কখনো দুর্বল মনে হয়নি।

তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষে ওয়াগনারকে পাশ কাটানো সম্ভব নয়। রাশিয়া শুধু ইউক্রেনে নয়, সারা বিশ্বে- সিরিয়া, মালি এবং অন্যান্য জায়গায় রাশিয়ার পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য ওয়াগনার গ্রুপের ওপর নির্ভরশীল।

এর আগে, সম্প্রতি ওয়াগনার প্রধান প্রিগোজিন তার লোকদের উপর রুশ সৈন্যদের মিসাইল হামলার অভিযোগ তোলেন। তিনি ক্ষুব্ধ হয়ে মস্কোতে সামরিক পদযাত্রার ঘোষণা দেন। তাদের ওপর হামলা চালানোদের বিরুদ্ধে লড়াই করার জন্য মস্কোতে পদযাত্রা করতে চান বলে উল্লেখ করেন তিনি।

ওয়াগনার প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাদের পথে কেউ বাধা দিলে তার বাহিনী তাদের ধ্বংস করবেন। তারা মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে ওয়াগনার প্রধানকে তাৎক্ষণিকভাবে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।