খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘জওয়ান’ এর প্রিভিউতে তিনরূপে শাহরুখ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
‘জওয়ান’ এর প্রিভিউতে তিনরূপে শাহরুখ খান

আভাস মিলেছিল আগেই। অবশেষে মিলল দেখা। ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এ যে নিজের ‘অ্যাকশন হিরো’ ভাবমূর্তিকে আরও এক কাঠি উপরে তুলবেন শাহরুখ খান, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মিলিয়ে নিজের প্যান ইন্ডিয়ান অভিষেকের ঝলক দেখালেন বাদশা।

তাতেই মাত সর্বত্র। ‘জওয়ান’-এর ঝলকেই আগুনে আঁচ নিয়ে এলেন শাহরুখ। মুক্তি পেল ছবির প্রিভিউ। ২ মিনিট ১২ সেকেন্ড।

টিজার বা ট্রেলার নয়, প্রিভিউ। বাংলায় তর্জমা করলে ঝলক বললে ভুল বলা হয় না। সেই ঝলকেই পর্দার রাজা তিনি। ‘সিল্যুয়েট’ হোক বা আবহে তার গলার আওয়াজ, ১০০ শতাংশ বাদশাহোচিত আবির্ভাব তার।

সেখানে ‘বাহুবলি’র মতো আগমন আছে, ‘জোকার’-এর আদলে মুখোশের পেছনে সেই বাঁকা হাসি আছে। আবার ‘মুন নাইট’-এর মতো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বর্শা হাতে ঘুরে দাঁড়ানো আছে। ১৩২ সেকেন্ডে যত বার ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ, সেই সব মুহূর্তে তিনিই রাজা, আদতেই ‘কিং খান’।

‘জওয়ান’ কি তবে শুধুই শাহরুখের? এক কথায় উত্তর দিতে হলে ঘাড় নেড়ে হ্যাঁ বলা ছাড়া উপায় নেই। তবে বাদশার সেই ক্যারিশ্মার মধ্যেও নজর কেড়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা।

লম্বা ঝুলের ব্লেজার আর রোদচশমা চোখে যতটা আকর্ষণীয় তিনি, হলুদ শাড়িতে তার কমনীয় উপস্থিতির আবেদনও কিছু কম নয়। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। শাড়ি পরেই প্রতিপক্ষকে কুপোকাত করায় পারদর্শী তিনি। অ্যাকশন ছবির নায়িকা হিসেবে দীপিকা নজর কেড়েছেন ‘পাঠান’-এই। ‘জওয়ান’-এ নয়নতারাকে কতটা টেক্কা দেবেন তিনি, তার উত্তর মিলবে ছবির মুক্তির পরেই।

ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। ‘সুপার ডিলাক্স’-এর মতো ছবি থেকে ‘জওয়ান’-এ তাঁর উত্তরণ এমনিতেই নজর কাড়ার মতো। শাহরুখের পাশেও যে নিজের ছাপ রাখবেন অভিনেতা, তা নিয়ে সন্দেহ নেই। তবে প্রিভিউতে তেমনভাবে দেখা যায়নি বিজয়ের লুক। শাহরুখের একাধিক লুক প্রকাশ করে ফেললেও নির্মাতারা বোধ হয় সেতুপতির লুক আপাতত গোপনই রাখতে চেয়েছেন। খবর পাওয়া গিয়েছিল, ‘জওয়ান’-এর একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্জয় দত্তকে। প্রিভিউয়ে অবশ্য সেই ঝলক মেলেনি।

তবে চমকে দিয়েছে প্রিভিউয়ের শেষ কয়েক সেকেন্ডে শাহরুখের লুক। ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। নেড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য। তবে সেই নেড়া মাথা যে আদপে প্রস্থেটিক মেকআপের কেরামতি, তা বোঝা গেছে প্রিভিউয়েই। ছবিতেও কি শাহরুখের এই লুকের থেকে বেশি প্রকট হয়ে ফুটে উঠবে তার প্রস্থেটিক মেকআপই? সেই প্রশ্ন কিছুটা ভাবাচ্ছে।

শুধু এই নেড়া মাথার লুকই নয়, সতীর্থ সালমান খানের ‘দবং’ ছবির লুকেও মুহূর্তের জন্য ধরা দিয়েছেন শাহরুখ। পরনে খাকি পোশাক, সঙ্গে চোখে সেই অবিকল ধাঁচের রোদচশমা। এক ঝলক দেখলে চুলবুল পাণ্ডে বলে ভুল হতেই পারে। ছবির মাধ্যমেই কি প্রিয় বন্ধুকে কুর্নিশ জানানোর পরিকল্পনা শাহরুখের? চলতি বছরে ‘পাঠান’-এর একটি দৃশ্যের জন্য জুটি বেঁধেছিলেন শাহরুখ ও সালমান।

সালমানের পরের ছবি ‘টাইগার ৩’-তেও ফের একসঙ্গে দেখা যেতে চলেছে দুই তারকাকে।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর মাধ্যমেই প্যান ইন্ডিয়ান ছবির জগতে পা রাখতে চলেছেন শাহরুখ। বলিউডের বাদশা তিনি। দক্ষিণী বিনোদন জগতেও তার জনপ্রিয়তা কম নয়। দক্ষিণী পরিচালক হিসেবে ‘জওয়ান’ ছবিতে গতে বাঁধা সব মশলাই রেখেছেন অ্যাটলি। সঙ্গে যোগ করেছেন শাহরুখের নিজস্ব মেজাজ। প্রিভিউয়ের শুরুর দিকেই শাহরুখের গলায় ‘নাম তো শুনা হোগা’ শুনে যে রোমাঞ্চ জাগে, তাতেই ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উদ্দীপনা আরও কয়েক গুণ বেড়ে যেতে বাধ্য।

আবহ ও গানে নিজের ছাপ রেখেছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক অনিরুদ্ধ। ‘কোলাবেরি ডি’ থেকে পথচলা শুরু করে ‘বিক্রম’-এর মতো ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। ‘জওয়ান’-এও যে নিজের ‘মিউজিক্যাল টাচ’ রাখতে চলেছেন তিনি, তা স্পষ্ট প্রিভিউ থেকেই।

নয়নতারা, দীপিকা, সান্য মলহোত্র, প্রিয়মণির মতো চেনামুখ ছাড়াও ‘জওয়ান’-এ দেখা মিলেছে একাধিক অভিনেত্রীর। প্রমীলা বাহিনী নিয়েই ‘মিশন’ জয়ের লক্ষ্য শাহরুখের। বর্শা হাতে হোক বা গাড়ির উপর লম্ফঝম্প করে— সেই লক্ষ্যে সফল হবেন বাদশা? ইউটিউবের প্রিভিউয়ের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শকই লিখেছেন, এই ছবি ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দেবে? উত্তর মিলবে আগামী ৭ সেপ্টেম্বর।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…