আমিরাতে বাংলাদেশি স্কুলে জেএসসি ও পিইসি পরীক্ষায় শতভাগ পাস
ওবায়দুল মানিক আরব, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের রাস-আল খাইমায় বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীরা জেএসসি ও পিইসি পরীক্ষায় শতভাগ পাস করেছে।
আমিরাতের রাস-আল খাইমায় অবস্থিত বাংলাদেশ প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল মুহাম্মদ হাবিবুর রহমান বাংলা বিষয়টি নিশ্চিত করেছেন। এবছর জেএসসি পরীক্ষায় ২৯ জন ও পিইসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশ নেয়।
জেএসসিতে ২৯ জনের মধ্যে ২ জন এ+, ১১ জন এ, ৫ জন এ-, ৩ জন বি ও ৮ জন সি গ্রেডে পাস করেন।পিইসিতে ৪১ জনের মধ্যে এ+ ২৪ জন, ১৪ জন এ ও ৩ জন এ- গ্রেড পেয়ে পাস করেন।
শতভাগ পাস করায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের বর্তমান সভাপতি তাজ উদ্দিন শিক্ষার্থী ও অবিভাবকদের অভিনন্দন জানান।
এসময় স্কুলের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই স্কুল আরো এগিয়ে যাবে।’ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতার কথা স্বীকার করে তিনি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন