খুঁজুন
, ,

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনরা

কালবেলা মানুষের মনে জায়গা করে নিয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 16 October, 2023, 8:47 pm
কালবেলা মানুষের মনে জায়গা করে নিয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ব্যুরোতে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে ছিলো কেক কাটা, সুধীজনদের আলোচনা সভা। এই সময় আগত অতিথিরা ফুল দিয়ে শুভচ্ছো জানান কালবেলাকে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক-সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছিলো কালবেলার প্রথম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথির স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম।

কালবেলাকে শুভেচ্ছা জানাতে আসা বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি বলেন, হাজার গণমাধ্যমের মধ্যে স্থান করে নিয়েছে কালবেলা। কালবেলা অনেক ভালো ভালো সংবাদ প্রচার করেছে অল্প দিনেই। সরকারের উন্নয়ন আরো বেশি স্থান পাবে কালবেলায় এই প্রত্যাশা করি। দৈনিক কালবেলা প্রথম বর্ষপূর্তিতে পুরো টিমকে অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে অনেক কাগজ, প্রতিদিন কাগজের ভিড়ে আমরা হারিয়ে যাই, আমরা বিভ্রান্তিতে থাকি কোনটা পড়ব। কিন্তু কালবেলা মাত্র এক বছর পূর্তিতে মানুষের মনে যে জায়গা করে নিয়েছে তা নিঃসন্দেহে গর্ব করার মতো। কালবেলার সাথে জড়িত সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, কালবেলা উপন্যাসে মূল্যবোধ নীতি-নৈতিকতার বিষয়টি ছিল কালবেলা যেন সে দিকগুলো তুলে ধরতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে গণমাধ্যমের স্বাধীনতায় যে ভূমিকা রেখেছেন তা ইতিবাচক সূচক হিসেবে কাজ করছে। আমরা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

কালবেলার ব্যতিক্রমী সংবাদের প্রশংসা করে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কালবেলা এক বছরে মানুষের মনে অবস্থান তৈরি করেছে। আজকের দিনের শুভক্ষণে কালবেলার সম্পাদক, প্রকাশক, সাংবাদিকদের অভিনন্দন। তিনি আরও বলেন, চট্টগ্রাম নগর থেকে যে জিডিপি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, সেভাবে পত্র-পত্রিকাগুলোতে প্রকাশিত হচ্ছে না। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে চট্টগ্রাম যেভাবে অবদান রাখছে, তা পত্রিকাগুলোতে ওভাবে উঠে আসছে না। আমি আশা করব, পত্র-পত্রিকায় চট্টগ্রামের সকল সংবাদ উঠে আসবে। তবে এসময় ‘স্মার্ট চট্টগ্রাম’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করায় কালবেলার প্রশংসা করেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, কালবেলা মুক্তিযুদ্ধ- স্বাধীনতা, দেশের পবিত্র সংবিধান, ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যাবে আমার প্রত্যাশা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ বলেন, কালবেলা পরিবারকে সিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও জাতি গঠনে কালবেলা ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করছি।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বলেন, আজকের এ দিনে কালবেলা পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি দৈনিক পত্রিকা হলো সমাজের দর্পন। দৈনিক পত্রিকায় যদি সমাজের চিত্র প্রকাশিত না হয়, তাহলে সেটিকে দৈনিক পত্রিকা বলা যায় না। আশা করব, কালবেলা সমাজের আসল চিত্রগুলো মানুষের সামনে উপস্থাপন করবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম বলেন, কালবেলা গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে আমরা আশা রাখছি।
কালবেলাকে নিয়ে সুধীজনদের আলোচনা সভা শেষে অতিথিরা সবাই মিলে কেক কাটেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

চট্টগ্রামে কালবেলাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়েনর ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী,বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়েনর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর আব্দুল কাদের, মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, যুবনেতা আরশেদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, ফরহাদুল ইসলাম রিন্টু, মোহাম্মদ ইলিয়াস, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, রাজনীতিবিদ মোহাম্মদ ইমরান, কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাঈনুদ্দীন কাদের লাভল, যুবলীগ নেতা শেখ নাসির উদ্দিন, ব্যারিষ্টার মোহাম্মদ তানজির চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি।

এছাড়াও ফুল দিয়ে কালবেলাকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ। কালবেলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, জিপিএইচ গ্রুপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মহানগর ছাত্রদল ,চান্দগাঁও থানা ছাত্রলীগ, ইউসিটিসি বিশ্ববিদ্যালয়, ইন্ডেপেন্ডন্ট বিশ্ববিদ্যালয়, র‌্যাংকস, শেভরনসহ বিভিন্ন দৈনিক ও টেলিভিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে চট্টগ্রামে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার কালবেলার উপজেলা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 2:35 pm
জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম

লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে জশনে জুলুস। ৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিয়েঠেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ (ম.জি.আ)।

বুধবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ঐতিহ্যের জশনে জুলুস শুরু হয়।

ভিড় পেরিয়ে সেই জুলুস অপরপ্রান্ত টাইগারপাসে পৌঁছে দুপুর সাড়ে ১২টায়। এ সময় আকাশ মেঘে ছেয়ে যায়, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিতে ভিজেই হুজুর কেবলার গাড়ি অনুসরণ করে জুলুস। আবার একই পথে ফিরে যায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে।

জুলুস অংশগ্রহণকারী ও পথচারীদের পানি, শরবত, খেজুর, কলা, বিরিয়ানি বিতরণ করছেন বিভিন্ন সংগঠন ও আগ্রহী মানুষেরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাইরে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক জলুসের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন। জুলুস চলাকালে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।

জুলুসের কারণে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে আশেকরা আসেন নগরে। স্বাভাবিকভাবেই কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়।

১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে।

পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করা কোরআন, হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহ নেয়ামত প্রাপ্তিতে আনন্দ তথা ঈদ উদযাপন করতে বলেছেন। তাই সর্বকালের, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (দ) প্রত্যেক সৃষ্টির জন্য নেয়ামত। জশনে জুলুস এমন একটা কর্মসূচি যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ) পাঠ, রাসুলের সীরাত আলোচনা হয় এখানে। তাই ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারা ভাগ্যের ব্যাপার।

জুলুসে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ শামসুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মাহমুদ নেওয়াজ, মহিউদ্দিন খোকনসহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 1:47 pm
অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্ট বাহিনীকে সহযোগিতা করতে জনগণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেছেন, ‘এমন কোনো অপরাধ নেই, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা (অপরাধীকে) গ্রেপ্তার করতে পারেনি।’ তবে অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে ভঙ্গুর অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া গিয়েছিল, গত ছয় মাসে তাদের মনোবল ফিরছে। পুলিশসহ অন্যান্য বাহিনী এখন পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে। ভালো কাজের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনের ক্ষেত্রে সরকার ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করছে। তবে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরের আলোচিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। মিরপুরের শিশুধর্ষণ ও হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত কিংবা আলোচনার বাইরে থাকা প্রতিটি অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোথাও কোথাও সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচার শেষ করতে সহযোগিতা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বাড়ানো এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার কাজ একসঙ্গে চলছে। অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে এসব বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

ঈদে মিলাদুন্নবীর (সা.) শিক্ষা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। তাঁর আদর্শে শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা রয়েছে। দেশে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়, সাম্য ও শৃঙ্খলার পথে চলার আহ্বান জানান তিনি।

মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধী যে-ই হোক, যত ক্ষমতাশালীই হোক, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, মানুষ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্র যেন আইনের হাত থেকে রেহাই না পায়, সেটি নিশ্চিত করতে হবে।

রংপুরের ঘটনায় চারজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এ ধরনের অপরাধী চক্র কোথা থেকে তৈরি হচ্ছে এবং তাদের পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে নির্মূল করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 August, 2026, 1:40 pm
ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ নবজাতক নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) গাইনোকোলজি ওয়ার্ডে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

পিআইএমএস কর্মকর্তাদের মতে, ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৬ নবজাতক ছিল, যাদের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র একজনকে। উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের ওই ওয়ার্ডের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে এখন শীতলীকরণ কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের ঘটনায় ১৪ শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জেলা প্রশাসন জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে ছয়টি ফায়ার ব্রিগেডের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখবে ওই কমিটি।