আমীর খসরু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:২০ রাত
আমীর খসরু গ্রেপ্তার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালের পর এবার দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান ৮১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি।

সূত্র জানায়, নাশকতার মামলার আসামি আমীর খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসা হয়।

Feb2
Feb2