কুমিল্লায় মিধিলি’র প্রভাবে ডুবে যাওয়া জাহাজ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সীতাকুণ্ডে
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মোঃ এমদাদুল হক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার কুমিরা এলাকার সাগর উপকুল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৭ নভেম্বর (শুক্রবার) সাইক্লোন “মিধিলি”র প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে সাগরে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেলে সবাই সাঁতরে কুলে আসলেও এমদাদ নিখোঁজ হন। তিনদিন পর চট্টগ্রামের কুমিরায় সাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃত এমদাদুল হকের ভাই শহীদুল্লাহ।
কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি কিশোরের লাশ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি।


আপনার মতামত লিখুন