সীতাকুণ্ডে পূজা উদযাপন কমিটির উদ্দ্যোগে ৫’শ পরিবারকে ত্রাণ বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির এলাকার উত্তর মছজিদ্দা সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্দ্যোগে ৫’শ পরিবারকে ত্রান বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে ইঞ্জিনিয়ার সুনীল দেব রায়, এ্যাডভোকেট অমর কৃষ্ণ দত্ত, ব্যাংকার সাবুল দত্ত ও প্রাক্তন প্রধান শিক্ষক তপন মজুমদারের অর্থায়নে দূর্গা মন্দির প্রাঙ্গনে পরিবারগুলোর মাঝে বিভিন্ন ভোজ্য পণ্য বিতরণ করা হয়।
এসময় করোনা প্রতিরেধে এলাকাবাসীকে বিভিন্ন দিক নিদর্শনা প্রদান করেন বিশিষ্টজনরা।
ত্রান বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, উত্তর মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধনপতি আইচ, অঞ্জয় দত্ত, রুপণ দত্ত, সাংবাদিক বিপুল দেব রায়, সুমন বিশ্বাস, গৌতম বিশ্বাস, জনি দত্ত, সুজিত দেব রায় সহ পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন