খুঁজুন
, ,

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জরুরি জলবায়ু তহবিল প্রয়োজন: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 11 December, 2023, 3:45 pm
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জরুরি জলবায়ু তহবিল প্রয়োজন: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জরুরি জলবায়ু তহবিল প্রয়োজন বলে এক মতামতে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘জলবায়ু সংকটের প্রভাব প্রমত্তা পদ্মা নদীর পানিতে প্রতিফলিত হয়েছে। তবুও এই জরুরি পরিস্থিতিতে বিশেষত প্রশমন, অর্থ এবং অভিযোজনের ক্ষেত্রে প্রতিক্রিয়া ধীর রয়ে গেছে’, থমসন রয়টার্স ফাউন্ডেশনের মিডিয়া প্ল্যাটফর্ম কনটেক্সট ফর কনটেক্সটে এক মতামত নিবন্ধে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৮ সম্মেলনে এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।

মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমা বজায় রাখা, গ্লোবাল স্টকটেকের ফলে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি নিশ্চিত করা এবং বিশেষত বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরিভাবে অর্থ সংগ্রহ করার বিষয়টি নিয়েও তিনি লিখেছেন।

বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য বাংলাদেশ মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ।

প্রধানমন্ত্রীর মতে, বাংলাদেশ কয়েক দশক ধরে ক্রমবর্ধমান নির্গমনের পরিণতি সহ্য করেছে। যার প্রমাণ ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা, তীব্র তাপপ্রবাহ, বিদ্যুৎ বিভ্রাট, স্কুল বন্ধ এবং বিধ্বংসী বন্যা, যা কেবল আগস্টেই ৫৫ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তিনি লিখেছেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সময় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্রিয়ভাবে বিনিয়োগ করেছে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সমতা ৩০ শতাংশে উন্নীত করা, টেকসই কৃষি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়নসহ জলবায়ু সহনশীলতার জন্য একটি রূপান্তরমূলক কৌশলের রূপরেখা দেওয়া হয়েছে।

বন্যা প্রতিরোধ, সমুদ্রপ্রাচীর, ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি করা এবং স্যাটেলাইট আবহাওয়া ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা বিস্তৃত রয়েছে। এই উদ্যোগগুলো দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য।

এছাড়া অভিযোজন আন্তঃসংযুক্ত অর্থনীতি এবং খাতগুলোতে প্রবৃদ্ধি অন্তর্ভুক্ত করার জন্য পরিবেশগত ব্যবস্থার বাইরেও প্রসারিত। এর জন্যও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এর মধ্যে রয়েছে সৌর প্রযুক্তিকে আরও সাশ্রয়ী মূল্যের করা, ইনভার্টারের ওপর কর সংশোধন করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা।

কপ-২৮-এর নেতারা অভিযোজন তহবিলে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিলেও, এটি বার্ষিক ৩০০ মিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে কম। ধনী দেশগুলোকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কপ-২৮-এ সীমিত সময় বাকি থাকায় তিনি কার্বন নিঃসরণকারী বৃহত্তম দেশগুলোকে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) এবং উন্নত দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।

শেখ হাসিনার মতে, জলবায়ু অর্থায়নকে অবশ্যই তিনটি মানদণ্ড পূরণ করতে হবে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তা হলো সামনের ঝুঁকিপূর্ণ বছরগুলো বিবেচনা করে পর্যাপ্ততা, ধারাবাহিকতা এবং ব্যবহারযোগ্যতা।

তিনি আন্তর্জাতিক অংশীদারদের অভিন্ন লক্ষ্য, সিদ্ধান্তমূলক পদক্ষেপ এবং আরও বিলম্বের ব্যয় অনুমোদন করার জন্য গভীরভাবে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান। তাছাড়া চলমান প্রচেষ্টার প্রশংসা করার পাশাপাশি তিনি সর্বশেষ বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংহতিরও আহ্বান জানান।

জলবায়ু ঝুঁকি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মিলিতভাবে এবং সিদ্ধান্তমূলকভাবে তাদের মোকাবিলা এবং তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।