খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নির্বাচনী থিম সং শেয়ার করলেন জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
আওয়ামী লীগের নির্বাচনী থিম সং শেয়ার করলেন জয়

‘দাবায়া রাখতে পারেনি কেউ, দাবায়া রাখতে পারবা না’ – বঙ্গবন্ধু ভাষণের এই অংশ দিয়ে শুরু আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং ‘নৌকার পালে লেগেছে হাওয়া, স্মার্ট বাংলাদেশ সবার চাওয়া’।

শনিবার (৯ ডিসেম্বর) গানটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

গানটি শেয়ার করার পর এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শেয়ার করা ভিডিওতে গানটির প্রশংসার পাশাপাশি এর কথা এবং ভিডিওর প্রশংসা করেছেন অনেকেই। সেই সঙ্গে নৌকায় ভোট দেয়ার কথা বলেছেন অনেকে কমেন্ট বক্সে।

গানটির মূল থিম স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার কথা। সেখানে জ্বালাও-পোড়াও চালানো এবং দেশ বিরোধী অপশক্তিদের ‘শকুন’ অ্যাখ্যা দিয়ে সকলকে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় নৌকার সঙ্গে।

গানের ভিডিওতে উঠে এসেছে দেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্প এবং এর ফলে জীবনমানের উন্নয়ন ও তারুণ্যের এগিয়ে যাওয়ার কথা দেখানো হয়েছে।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে গানের একটি লাইনে বলা হয়েছে- ‘অন্যের ভরসায় থাকার দিন শেষ, সত্যিই হয়েছে আজ সোনার বাংলাদেশ’। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, বাংলাদেশের গর্ব, সে কথাও উঠে এসেছে এই গানে।

প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে গানের শুরু থেকে গর্বের কথা থাকলেও ভুলে যাওয়া হয়নি আমাদের দেশের মূল ভিত্তি কৃষি ও কৃষকের কথা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে এই কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে, সে কথাও এসেছে এই গানে। যে প্রযুক্তির ছোঁয়া লেগেছে কৃষি খাতে তা দেখানো হয়েছে মিউজিক ভিডিওতে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেস ওয়ে, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে শুরু করে আরও অনেক অবকাঠামো উন্নয়নের কথা আছে এই গানের মধ্যে যার শেষ অংশে রয়েছে দেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বলে এগিয়ে যাওয়ার কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে ভাষণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ভাষণের মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে মিউজিক ভিডিওতে।

অনুপ আইচের লেখা ও প্রহরের কণ্ঠে গাওয়া এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মো. রাজাউল ইসলাম। ৪ মিনিটের এই ভিডিওতে দেশের জাতীয় খেলা হাডুডু থেকে শুরু করে জনপ্রিয় খেলা ক্রিকেট, কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য, ইতিহাস অর্জন সবকিছুই তুলে ধরা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…