খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

নিজস্ব প্রতিনিধি::::মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কথাকাটাকাটির জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রতিপক্ষ মনে করে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়েছে এক নিরীহ চা দোকানীর উপর। হামলার ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চা-দোকানী আরাফাত হোসেন (২৫) ও রাহাত ( ২৭) নামের দুই জন।

বুধবার ( ১৩ নভেম্বর) রাত ৯ টায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড মিরসরাই স্টেডিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মারাত্মক আহত আরাফাত (২৫) ১০ নং মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাত্তার পুকুর এলাকার আমান উল্লাহ ভূঁইয়া বাড়ির খাজা মহিউদ্দিন মেম্বারের ছেলে। হামলাকারীরা প্রতিপক্ষের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। আহত আরাফাতের মিরসরাই কালিমন্দির মার্কেটে চায়ের দোকান রয়েছে।

আহত আরাফাত জানান, তার পাশ্ববর্তী ব্যবসায়ী বন্দু রাহাতের সাথে মিরসরাই কলেজ রোড় এলাকায় ফুচকা খাওয়ার জন্য যান‌।সেখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক পক্ষ তাদেরকে প্রতিপক্ষ মনে করে স্টাম্প,লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হয় রাহাত ও আরাফাত। আহত দুইজনের মধ্যে আরাফাতের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায় মাথায় মারাত্মক ক্ষত ও জখম নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরাফাত। তার দুই পা, হাত, পিট ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুব জানান, আরাফাতের মাথার আঘাত খুবই গুরতর। যেকোন সময় তার অবস্থার অবনতি হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

স্থানীয় বিশ্বস্থ সুত্রে জানা গেছে, স্থানীয় জায়গা জমির শালিশকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর অনুসারী নয়নের সাথে মিরসরাই উপজেলা যুবলীগের অনুসারী সালমানের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে সন্ধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দল ভারি করে ধাওয়া পাল্টা ধাওয়া করে এক পক্ষ অপর পক্ষকে। মধ্যখানে আহত হয় স্থানীয় নিরীহ দুই ব্যবসায়ী।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আহতদের খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…