ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০, ৯:৫২ সকাল
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
সোমবার (৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংলগ্ন মল্লিকপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি।



আপনার মতামত লিখুন