খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ
নির্বাচনের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম রিজিয়নে ১৭৭ প্লাটুন বিজিবি’র সদস্য দায়িত্বে নিয়োজিত আছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজিবি’র মহাপরিচালক বলেন, নির্বাচনে ভোট গণনার সময়ও যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানেও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।

এর পাশাপাশি কোথাও নাশকতা বা কোনও সমস্যা হলে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড যাবে। কোনো ভোটকেন্দ্রে সমস্যা হলে প্রয়োজনে সেসব জায়গায় আমরা ডগ স্কোয়াড মোতায়েন করবো।

আমাদের একটাই উদ্দেশ্য, এ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা কাজ করে যাবো। বিজিবির পক্ষ থেকে সর্ব্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ লোকজন নিরাপদে তাদের ভোট দিতে পারে।

তিনি বলেন, আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে হয়। আইনশৃঙ্খলা রক্ষা করাও বিজিবির দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয় সেসব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, কোনো নাশকতা যাতে না হয় এবং লোকজন যাতে উৎসাহিত হয়, ভোট দিতে যাতে তারা নিরাপদ বোধ করে এবং তারা ভোটকেন্দ্রে আসতে জীবনের ঝুঁকি হবে না- সে বিষয়গুলো আমরা নিশ্চিত করবো। একইভাবে নির্বাচনের দিন আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত থাকবো। মূলত আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবো। যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি হয়, রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসারের কোনও চাহিদা থাকে অথবা ভোটকেন্দ্রেও যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানেও আমাদের ফোর্স যাবে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে।

নির্বাচনে বিজিবি’র গ্রেফতার ক্ষমতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের টহল টিম রাস্তায় থাকবে। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো’।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…