চট্টগ্রামের ইপিজেডে মুন বেকারির কারখানায় আগুন
ছবি সংগৃহিত
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার স্টিলমিল বাজারের মুন বেকারির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার ৬ জানুয়ারি দুপুর আড়াইটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে বেকারির কারখানা ছাড়াও আগুনে পুড়ে গেছে একটি সেলুন, একটি তুলার দোকান ও লোকমানের মালিকানাধিন একটি ডিপার্টমেন্টাল স্টোর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মুন বেকারির কারখানাসহ চারটি দোকান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন