সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে চালক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২০ রাত
সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে চালক নিহত

বাঙ্গালহালিয়াতে সড়ক দুর্ঘটনায় আরিফ নামে এক যুবক নিহত।

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়কের পাশে কার্ভাডভ্যান খাদে পড়ে গাড়ির চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটের সময় উপজেলার ছোট কুমিরা কাজীপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত কার্ভাডভ্যান চালকের নাম মোঃ লোকমান (৪০)। সে চাঁদপুর জেলার মতলব থানার আইঠাদি মাথাভাঙা গ্রামের মোজাম্মেল এর ছেলে।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি কার্ভাডভ্যান (চট্টমেট্টো-ট-১১-০০৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক লোকমান গুরুতর আহত হলে স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্ভাডভ্যান সড়কের পাশে পড়ে গেলে চালক নিহত হন। তার পরিবারে সংবাদ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ার পর লাশ হস্তান্তর করা হবে।

Feb2
Feb2