খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি ২০০০ চট্টগ্রাম ডিভিশন’র মিলনমেলা সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ
এসএসসি ২০০০ চট্টগ্রাম ডিভিশন’র মিলনমেলা সম্পন্ন

“এসো মিলি উচ্ছ্বাসে প্রাণের আবেগে হৃদয়ে হৃদয় দিয়ে ভালোবাসার বন্ধনে।” বন্ধু শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপর ও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।

হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারী স্কুল, দুষ্টমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও।

প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান টা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে গড়ে ওঠে ০০/০২ ব্যাচের বন্ধু-বান্ধবদের নিয়ে SSC 2000 & HSC 2002 Chattogram Division যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা প্রায় চার হাজার।

দূর দুরন্ত থেকে ছূটে আসা সহস্রাধিক বন্ধু-বান্ধবদের নিয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সুন্দর মনোরম পরিবেশ অফিসার্স ক্লাব চট্টগ্রামে ২০০০(এস.এস.সি.) এর দুই যুগ পূর্তি উৎযাপন উপলক্ষে গ্রুপের একটি গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয় সকাল ৯টা থেকে। যার বিবেচ্য বিষয় হিসেবে ছিল খিচুড়ি, শুভেচ্ছা বক্তব্য, ফটোসেশন, সম্মাননা, দুপুরের খাবার চুই ঝালের মেজবান, ডিজে, সাংস্কৃতিক পরিবেশনা, বিকালের নাস্তা, র‍্যাফেল ড্র এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প। ভবিষ্যৎ এ ভালো কোনো পরিকল্পনা,কাউকে স্বপ্ন দেখানো বা নিজে স্বপ্ন দেখা আর অজস্র স্মৃতিচারন, সব মিলিয়ে আজ আকাশে বাতাসে প্রানের সঞ্চালন যেন চট্টগ্রামে।

মহামিলনের এই সন্ধিক্ষণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় সন্ধ্যা সাড়ে সাত টায়। গ্রুপটির মূল মন্ত্র “দেশব্যাপী ছড়ানো ছিটানো ব্যাচমেট করব সংঘবদ্ধ ব্যাচের জাগরণ সৃষ্টিতে হব মোরা ঐক্যবদ্ধ”।

এসএসএস ২০০০ ও এইচএসসি ২০০০২ চট্টগ্রাম ডিভিশন ফেসবুক গ্রুপ পরিচালনা কমিটি এবং অনুষ্ঠান আয়োজক কমিটি উক্ত মিলনমেলায় আগত সকল বন্ধুদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেছে এবং অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল বন্ধুদের অনুরোধ করেছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…