খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইইই বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ
শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইইই বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ‘ত্রিপল ই’ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মাদ শামিমুল হক চৌধুরীকে লাঞ্চনা করার প্রতিবাদে সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে ‘ইইই’ বিভাগের শিক্ষকবৃন্দ।

বুধবার (০৮ জানুয়ারী) বিভাগের শিক্ষকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এরপর ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে নোটিশ প্রদান করে শিক্ষকরা।

নোটিশে বলা হয় গত (৭ জানুয়ারী) মঙ্গলবার দুপুর নাগাদ চেয়ারম্যান ড. মুহাম্মাদ শামিমুল হক চৌধুরীর সাথে কিছু সংখ্যক উশৃঙ্খল ছাত্র গালিগালাজ, বাকবিতন্ডা ও অশালীন আচরণ করে এবং নানাবিধ হুমকি প্রদান ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এবং বিভিন্ন সময় তারা একাডেমিক কার্যক্রমে অনৈতিকচাপ প্রয়োগ করে আসছিলো। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিভাগের চেয়ারম্যানের নামে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলো তারা। গত বছরের এপ্রিল মাসে ওই উশৃঙ্খল ছাত্ররা উক্ত বিভাগে হামলা ও ভাংচুর করে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করার লিখিত আশ্বাস দিলেও তার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেন। উক্ত ঘটনায়
তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এ সকল ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইইই ডিপার্টমেন্টের শিক্ষকরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে লাঞ্চনার শিকার ইইই বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মাদ শামিমুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ক্লাস চলাকালীন সময়ে আমাদের বিভাগের ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এবং আমার সাথে বাকবিতন্ডা শুরু করে এক পর্যায়ে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলে। এছাড়াও আমার সন্তানদের স্কুলে যাওয়ার পথে ব্যবস্থা নেয়া হবে বলেও হুমকি প্রদান করে। এমনকি তাদের মধ্যে একজন আমাকে ‘তুই’ বলেও সম্বোধন করে।

গত ৮ই জানুয়ারি শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষণা পরপরই আই আই ইউ সি ছাত্রলীগ(প্রস্তাবিত কমিটি) অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ডাক দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এসকল বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ডঃ মোঃ কাউসার আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখছেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী ৭দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে রয়েছেন ট্রেজারার, কনভেনার ড. আ. আব্দুল হামিদ চৌধুরী,ড. মাসরুরুর মাওলা, মুহাম্মাদ নিজামুদ্দীন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…