সীতাকুণ্ডে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনায় আক্রান্ত
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:::চট্টগ্রামের সীতাকুণ্ডে আরো একজনের শরীরে করোনা সংক্রমণ রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষক (৩৫)। তার গ্রামের বাড়ি লক্ষীপুর। তিনি উপজেলার জোড়আমতল এলাকার মোমিন চৌধুরী’র বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র প্রধান কর্মকর্তা ডাক্তার মোঃ নুরউদ্দিন রাশেদ বলেন, আক্রান্ত ব্যক্তি গত ৩০ এপ্রিল শরীরে জ্বর, সর্দি ও কাঁশি উপশম নিয়ে নিজে ফৌজদারহাটস্থ
বিআইটিআইডিতে গিয়ে ভর্তি হন। ৬দিন পর তার শরীরে করোনার পজেটিভ রিপোর্ট আসে।
এদিকে উক্ত ব্যক্তি যে এলাকায় ভাড়ায় থাকেন সেখানে ৪ টি বাড়ির ১০ পরিবারকে লকডাউন করা হয়েছে। উক্ত বাড়িতে ৩৮ জন সদস্য রয়েছে। রাতে উক্ত এলাকায় উপস্থিত হন মডেল থানার পুলিশ, ইউএনও’র প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডাক্তারবৃন্দ।
উল্লেখ যে, এ পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় মোট ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন