বাঁশখালীতে আমরা চট্টলার কিংবদন্তী’র চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
চিকিৎসাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরা চট্টলার কিংবদন্তী।
বাঁশখালী উপজেলার কাথারিয়া পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবার জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে গ্রুপটি।
শুক্রবার (১০ জানুয়ারী) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ প্রদান করা হয়।
গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির জন্য তাদের এ আয়োজনকে এক অনন্য দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। একদিনেই পাঁচ শতাধিকের বেশি বিভিন্ন ধরনের রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
বর্তমান সময়ে হাজার টাকা ফি দিয়ে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করা অনেকের পক্ষে কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়ে। বিনামূল্যে চিকিৎসা সেবার কথা শুনে সকাল থেকেই রোগীতে ভরপুর হয়ে যায় স্কুল প্রাঙ্গণ। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। শৈত্য প্রবাহের মধ্যেও দীর্ঘ লাইনে অপেক্ষার পরেও একটু সান্তনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পত্র এবং বিনামূল্যে ওষুধ পেয়ে।
উল্লেখ্য, ইতিপূর্বেও গ্রুপটি বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও করবে বলে গ্রুপের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ১৫ জানুয়ারী গ্রুপটির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন