খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি থাকার পরেও জেতা হলো না আর্জেন্টিনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৮:১০ পূর্বাহ্ণ
মেসি থাকার পরেও জেতা হলো না আর্জেন্টিনার

সেই কোপা আমেরিকার ফাইনালের পর আবারও আর্জেন্টিনার বিখ্যাত আকাশী-নীল জার্সি গায়ে চড়ালেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তবে আট বারের ব্যালন ডি’অর জয়ীর ফেরাও জেতাতে পারলো না আর্জেন্টিনাকে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ১-১ গোলে ভেনেজুয়েলার সাথে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচটি মাঠে অতিরিক্ত বৃষ্টির কারণে ভেনেজুয়েলার মাতুরিন শহরের মনুমেন্টাল স্টেডিয়ামে ৩০ মিনিট বিলম্বে শুরু হয় ।

তবে এই ড্রয়ের পরও আর্জেন্টিনা ৯ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে ১০ দলের রাউন্ড-রবিন প্রতিযোগিতায় শীর্ষস্থানে রয়েছে। কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, যারা বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

এই দুই ফলাফলের পর, ব্রাজিল আপাতত স্বয়ংক্রিয় বিশ্বকাপের বাছাই স্থান থেকে বাদ পড়েছে এবং ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ব্রাজিল বর্তমানে চিলির বিপক্ষে খেলছে।

পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার লিড কমতে পারে যদি উরুগুয়ে তাদের হাতে থাকা পেরুর বিপক্ষে ম্যাচে জয় পায়।

এদিকে ম্যাচে প্রথম গোল কিন্তু আর্জেন্টিনাই করে। আলবিসেলেস্তেরাদের হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ম্যাচের ১৩ মিনিটে। মেসির ক্রস থেকে ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমোর ভুলের সুযোগ নিয়ে বলটি ফাঁকা জালে ঠেলে দেন ওটামেন্ডি। তবে এরপর সুযোগ পেয়েও লিড বাড়াতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৬৫ মিনিটে সালোমন রন্ডনের হেডে গোল করে ভেনেজুয়েলা ম্যাচে সমতা ফেরায়।

এদিকে, দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা কলম্বিয়া বলিভিয়ার বিপক্ষে হেরে যায় ১-০ গোলে। ম্যাচটি বলিভিয়ার এল আল্টো শহরের মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উপরে অবস্থিত। ২১ বছরের মধ্যে এটি ছিল বলিভিয়ার বিরুদ্ধে কলম্বিয়ার প্রথম হার, যা বলিভিয়াকে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তুলে এনেছে।

বলিভিয়ার হয়ে মিগুয়েল টেরসেরস, যিনি মিগুয়েলিতো নামেও পরিচিত, ৫৮ মিনিটে দুটি ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান। বলিভিয়া ২১ মিনিটে হেক্টর কুয়েলারের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচের শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকে।

অন্যদিকে, ইকুয়েডর ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। ইকুয়েডর ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, আর প্যারাগুয়ে ১০ পয়েন্ট নিয়ে স্বয়ংক্রিয় বাছাই থেকে বাইরে রয়েছে।

রাউন্ড-রবিন প্রতিযোগিতার শীর্ষ ছয় দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।