চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৪:২১ বিকাল
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।



আপনার মতামত লিখুন