অবৈধ পার্কিং থেকে লাইসেন্সহীন গাড়ি, আনোয়ারায় ৯ মামলায় জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:২৫ সন্ধ্যা
অবৈধ পার্কিং থেকে লাইসেন্সহীন গাড়ি, আনোয়ারায় ৯ মামলায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ৯টি মামলায় মোট ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সড়কে অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মোটরসাইকেল, সিএনজি ও বাসচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার সোমবার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Feb2
Feb2