জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:১৯ রাত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬ তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন আবারো কুমিল্লার বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যার আগে কুমিল্লা আরেক বলী রাশেদকে আবারও পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি।
এর আগে, বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন। বলীখেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এতে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।



আপনার মতামত লিখুন